শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের জম্মু-কাশ্মীরে বিজেপি নেতা শেখ ওয়াসিমকে বাবা, ভাইসহ গুলি করে হত্যা, ৮ নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

আসিফুজ্জামান পৃথিল : [২] কেন্দ্রশাসিত অঞ্চলটির বান্দিপুরা জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় থানার সামনের একটি দোকানে বসে থাকার সময় এই হামলা চালানো হয়। মারাত্মক আহত অবস্থায় ৩ জনকেই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এনডিটিভি, দ্য হিন্দু

[৩] এই ঘটনার পর মধ্যরাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে এই ঘটনার বিস্তারিত জানেন ও তার পরিবারকে সান্তনা দেন। ওয়াসিম কাশ্মীর বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা।

[৪] এক টুইট বার্তায় কাশ্মীর জোন পুলিশ বলেছে, ‘বান্দিপুরায় ওয়াসিম বারির উপর গুলি চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় বারি, তার বাবা বশির আহমেদ ও ভাই উমর বশির গুরুতর আহত হন। তাদের প্রাণে বাঁচানো যায়নি।’

[৫] কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, তাদের জন্য ৮ সদস্যের একটি নিরাপত্তা দল ছিলো। কিন্তু ঘটনার সময় কেউই উপস্থিত ছিলেন না। দায়িত্বে অবহেলার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়