শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃষ্টির বাগড়ায় বন্ধ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

সারোয়ার জাহান: [২] প্রায় তিন ঘণ্টা বিরতি দিয়ে সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হলেও বৃষ্টির কারণে খেলা আপাদত বন্ধ রয়েছে।

[৩] বুধবার (৮জুলাই) ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে টস করতে নামেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১ রান সংগ্রহ করে।

[৪] ঐতিহাসিক টেস্টে নিয়মিত অধিনায়ক জো রুট ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় নেতৃত্বের দায়িত্ব পাওয়া বেন স্টোকস। ক্রিকেট ইতিহাসে তাদের টসের দৃশ্যটাও ধরা থাকবে আলাদাভাবে।

[৫] ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে এমনিতেই অন্যরকম উত্তাপ আছে, এর ওপর আবার করোনার পর তাদেরকেই দিয়ে শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক ম্যাচ- দুয়ে মিলে তিন ম্যাচের সিরিজটি ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তারা প্রতীক্ষায় আছে সাউদাম্পটন টেস্টের। তবে সেখানে টেস্টের চিরচেনা রূপ থাকছে না। কোভিড-১৯ ক্রিকেটের অনেক কিছুই পাল্টে দিয়েছে। নতুন রূপে হাজির হওয়া ২২ গজের লড়াই দেখার আগ্রহটা সে কারণেও আরো বেশি।

[৬] ১১৭ দিন পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার ছোবলে ক্রিকেট নির্বাসনে যাওয়ার আগে শেষ আন্তর্জাতিক ম্যাচটি (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে) হয়েছিল ১৩ মার্চ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও এত লম্বা বিরতি পড়েনি ক্রিকেটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়