শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাছে ক্ষতিকর রাসায়নিক মেশালে দণ্ডের বিধান রেখে সংসদে বিল উত্থাপন

মনিরুল ইসলাম : [২] মাছে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রির অপরাধে ৭ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল-২০২০’ সংসদে উত্থাপন করা হয়েছে।

[৩] বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বিলটি উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে কমিটিকে ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, সামরিক শাসনামলে প্রণীত এবিষয়ে ১৯৮৩ সালের আইনটি রহিত করে বাংলায় নতুন আইন প্রণয়নের জন্য বিলটি উত্থাপন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়