শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল আকসা মসজিদের পুনর্গঠন কমিটির পরিচালককে গ্রেপ্তার করল ইসরায়েল

ইসমাঈল আযহার: [২] মুসলিমদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ পুনর্গঠন কমিটির পরিচালক বাসাম আল হাল্লাককে বুধবার (৮ জুলাই) গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল আকসা মসজিদের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াফা নিউজ ও আলসা মসজিদের ফেসবুক পেজে এখবর দেওয়া হয়েছে।

[৩] খবরে বলা হয়, পশ্চীম তীরে বসতি স্থাপনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

[৪] প্রসঙ্গত, আল-আকসা মসজিদ, মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। এটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এটির সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলোসহ পুরো স্থানটিকে হারাম আল শরিফ বলা হয়। ইহুদিদের কাছে স্থানটি টেম্পল মাউন্ট বলে পরিচত। ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ (সা) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়