শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ কুষ্টিয়া শহরে চারজনের মৃত্যু

আব্দুম মুনিব : [২] কোভিড-১৯ এ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৩ মহিলা ও ১ পুরুষসহ চারজন জনের মৃত্যু হয়েছে। মৃত চারজন শহরের কমলাপুর, কাষ্টম মোড়, বারখাদা, কালিশংকরপুর এলাকার বাসিন্দা।

[৩] এর মধ্যে দুইদিন পূর্বে কোভিড-১৯ এ মারা যাওয়া এক যুবকের মাতা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের মাতা রয়েছে।

[৪] কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের তথ্যমতে, কুষ্টিয়ায় এখন পর্যন্ত (৭ জুলাই) বহিরাগত বাদে ৮’শ ১৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ৫’শ ৯৪জন এবং নারী ২’শ ২২ জন।

[৫] আক্রান্তদের মধ্যে দৌলতপুর উপজেলায় ১০৫, ভেড়ামারা ৮৭, মিরপুর ৪৮, সদর ৪৪১, কুমারখালী ১০৬ ও খোকসা ২৯ জন। সুস্থ হয়েছেন ৩’শ ৮৩ জন। হাসপাতালে ৪০ জন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৭৮ জন।

[৬] এদিকে, কুষ্টিয়াতে কোভিড-১৯ এর ভয়াবহ সময়ে আজ থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল সহ সব ধরনের দোকান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়