শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিযোগ প্রমাণিত হলে পাপুলের এমপি পদ বাতিল করা হবে : প্রধানমন্ত্রী

মহসীন কবির : [২]  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৮ জুলাই)  জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান। তিনি বলেন, শ্রমিকদের ফেরত না পাঠাতে বিভিন্ন দেশের সরকার প্রধানদের চিঠি দেয়া হয়েছে। ডিবিসি টিভি

[৩] প্রধানমন্ত্রী বলেন, করোনায় বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের জন্য সরকার দূতাবাসগুলোর সাথে যোগাযোগ এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখছে যাতে তারা পরিস্থিতি অনুকূলে আসলে আবার কাজ ফিরতে পারেন। তারপরও যদি কাউকে বাধ্য হয়ে দেশে ফিরতে হয় তাদের জন্য ঋণ সহায়তার ব্যবস্থা করছে সরকার।

[৪] সরকার প্রধান জানান, প্রবাসীদের জন্য ২০০ কোটি টাকা তহবিল গঠন করা হয়েছে ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের মাধ্যমে। পুনর্বাসনের জন্য ৩শ' কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

[৫] মেয়াদ শেষ হলে প্রবাসী শ্রমিকরা পাসপোর্ট নিয়ে যাতে হয়রানির শিকার না হন সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়