শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিউবোনিক প্লেগের আশঙ্কায় চীনের দুই অঞ্চলে জরুরি সতর্কতা

লিহান লিমা: [২] এবার চীনে ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে ইঁদুরবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ বিউবোনিক প্লেগ। গত ১ জুলাই পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশের বায়ান্নুরে দুই সম্ভাব্য আক্রান্ত রোগী পাওয়া যায়। আল জাজিরা।

[৩] জানা গিয়েছে, আক্রান্তরা সম্পর্কে দুই ভাই। তারা দুজনেই পার্বত্য ইঁদুরের মাংস খেয়েছিলেন। একজনের বয়স ২৭ বছর এবং অন্যজনের ১৭ বছর। তাদের প্লেগ টেস্ট পজেটিভ এসেছে। দু’টি আলাদা হাসপাতালে দু’জনের চিকিৎসা চলছে।

[৪] রোববার বায়ান্নুর এবং ইনার মঙ্গোলিয়া অঞ্চলে ২০২০ সালের শেষ পর্যন্ত তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।

[৫] বিবিসি বলছে, সম্প্রতি বিশ্বজুড়ে আবার বিউবোনিক প্লেগে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ২০১৭ সালে মাদাগাস্কারে ৩০০ রোগী শনাক্ত করা হয়েছে। গত বছরের মে মাসে পার্বত্য ইঁদুরের মাংস খেলে বিউবোনিক প্লেগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পশ্চিম মঙ্গোলিয়া প্রদেশের এক দম্পতি।

[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিউবোনিক প্লেগে আক্রান্ত রোগীর চিকিৎসা না হলে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মৃত্যু হতে পারে।

[৭] বিউবোনিক প্লেগ বা কালো মৃত্যু নামে ইতিহাসে কুখ্যাত এই রোগে ত্রয়োদশ শতাব্দীতে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের ৭৫ থেকে ২০০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিলো। চতুর্দশ শতাব্দীতে মারা যান প্রায় ৫০ মিলিয়ন। বিবিসি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়