শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক দলে মেসি ও রোনালদো খেললে চমকে উঠবে ফুটবল বিশ্ব : রিভালদো

স্পোর্টস ডেস্ক: [২] যৌবনের ক্লাব বার্সেলোনা ছেড়ে অন্যত্র চলে যাবেন লিওনেল মেসি? এই মুহূর্তে সেরকমই আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হচ্ছে বার্সেলোনার আকাশে। অনেকেই বলছেন, স্পেনের এই শহরে আর থাকতে চাইছেন না আর্জেন্টাইন মহাতারকাটি। প্রাণের প্রিয় ক্লাব সম্পর্কে তার আবেগ না কি এখন তলানিতে। কিন্তু কেন? বার্সেলোনাই তো তাকে বিশ্ব ফুটবলের অবিসংবাদিত নায়কে পরিণত করেছে। একাধিক সাক্ষাৎকারে তা অবশ্য মুক্তকণ্ঠে স্বীকার করেছেন লিও।

[৩] কিন্তু এখন পরিস্থিতি বদলেছে, পাল্টেছে পরিবেশও। ক্লাবের শীর্ষকর্তাদের সঙ্গে তার মন কষাকষির দড়ি টানাটানি চলছে গত কয়েক মাস ধরেই। বেশ কয়েকটি ঘটনা মন থেকে মেনে নিতে পারেননি মেসি। নবীকরণ হয়নি চুক্তিও। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলি এখন তার প্রস্থানের পথ সম্পর্কে গাদা গাদা নিউজপ্রিন্ট খরচ করছে। - রিও টাইমস

[৪] এ প্রসঙ্গে ব্রাজিল এবং বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় রিভালদো বলেছেন, ‘ড্রেসিং-রুমের পরিবেশ ঠিক নেই বলেই মেসি বার্সা ছাড়ার ভাবনাচিন্তা করছে। গত কয়েক মাসে একাধিক সমস্যার মোকাবিলায় ও ক্লান্ত। আমি সবসময় চাইব, মেসি বার্সেলোনাতেই খেলুক। তবে সত্যি যদি ও দল ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে ম্যান সিটির হয়ে ওকে খেলতে দেখা যেতেই পারে। কাতালন ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় মেসির বয়স হবে ৩৪। তবে এর ফলে অন্য কোনও দলে ওর মানিয়ে নিতে সমস্যা হবে না। পেপ গুয়ার্দিওলার সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো। তাই ফের ওদের একসঙ্গে দেখা যেতেই পারে। তবে রিভালদো মেসির গন্তব্য হিসেবে জুভেন্টাসের নাম ভাসিয়ে রেখেছেন।

[৫] তিনি বলেন,মেসির বার্সা ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই একাধিক এজেন্ট ওকে রোনালদোর পাশে দেখতে চাইছে। তা সত্যি হলে চমকে উঠবে ফুটবল দুনিয়া। তবে মেসিকে কেনার জন্য প্রয়োজনীয় অর্থ কি রয়েছে জুভেন্টাসের ভাণ্ডারে? তাছাড়া এক আকাশে দু’টি সূর্য থাকতে পারে না। এটা ভালোভাবেই জানেন মেসি এবং রোনালদো। তবে জল্পনা চলছেই। উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। মার্কা/ ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়