শিরোনাম
◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে ◈ হলান্ডের পেনাল্টিতে ওয়েলসকে হারিয়ে জয়ে ফিরল নরওয়ে ◈ দিনের টেস্টেও গোলাপি বল চালুর প্রস্তাব পাকিস্তানের, সমর্থন হেসন-বাবরের ◈ ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’, শেখ হাসিনার ফেরার বার্তা দিয়ে এসপির এসএমএস: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ◈ প্রথম টেস্ট দুপু‌রে শুরু, বাংলাদেশের পেস বিভাগ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২শ ছাড়ালো ফায়ার সার্ভিসে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা

সুজন কৈরী : [২] রোববার পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০২ জন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ১৫৬ জন কর্মী সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। সংক্রমিত হওয়ায় ৪৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৩] ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, শনাক্তদের মধ্যে ২৫ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশন, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশন, ৩৮ জন অধিদপ্তরের বিভিন্ন শাখা, ১০ জন সদরঘাট ফায়ার স্টেশন, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশন, ১০ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, ১২ জন সাভারের ডি.ই.পি.জেড ফায়ার স্টেশন, ৯ জন সাভার ফায়ার স্টেশন, ১ জন লালবাগ ফায়ার স্টেশন, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশন, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশন, ৩ জন ডেমরা ফায়ার স্টেশন, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশন, ১ জন সোনারগাঁও ফায়ার স্টেশন, ৭ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশন, ১ জন পলাশী ফায়ার স্টেশন, ৬ জন সিলেট ফায়ার স্টেশন, ১ জন বড়লেখা ও ১ জন কুলাউড়া ফায়ার স্টেশন, ১ জন কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, ২ জন গাজীপুর ফায়ার স্টেশন, ১ জন টঙ্গী ফায়ার স্টেশন, ১ জন বাজিতপুর ফায়ার স্টেশন, ১ জন নড়াইল ফায়ার স্টেশন, ১ জন বেনাপোল ফায়ার স্টেশন, ১ জন মাগুরা ফায়ার স্টেশন, ১ জন হরিনাকুন্ড ফায়ার স্টেশন, ৫ জন ফুলপুর ফায়ার স্টেশন, ১ জন টাঙ্গাইল ফায়ার স্টেশন, ১ জন সালতা ফায়ার স্টেশন, ৪ জন রংপুর কন্ট্রোল রুম, ১ জন ধনুট ফায়ার স্টেশন, ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশন, ১ জন পটিয়া ফায়ার স্টেশন, ১ জন ল²ীপুর ফায়ার স্টেশন, ১ জন মাটিরাঙ্গা ফায়ার স্টেশন, ২ জন কুষ্টিয়া ফায়ার স্টেশন, ৩ জন বারিধারা ফায়ার স্টেশন, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের এবং ৭ জন চট্টগ্রাম ফায়ার স্টেশনের কর্মী। আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুলসহ বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৪] শাহজাহান শিকদার আরো বলেন, করোনা শনাক্তদের সকলেই বর্তমানে ভালো আছেন। তাদের মধ্যে ১৫৬ জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। শনাক্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ