শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু

আসাদুজ্জামান : [২] কোভিড-১৯ উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নামে এক বৃদ্ধ ও এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৪] তারা হলেন- দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নোয়াপাড়া গ্রামের গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী কোহিনুর বেগম (৫০) ও শহরের পলাশপোল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে আলহাজ¦ রাহাতুল্লাহ (৯৫)।

[৫] সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ভবতোষ কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কোহিনুর বেগমকে শনিবার দুপরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। রাত ১০ টার একই উপসর্গ নিয়ে আলহাজ রাহাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর রাত ১১ টার দিকে তিনিও মারা যান।

[৬] তিনি আরো জানান, মৃত দুই ব্যক্তিরই নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফন করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লক ডাউন এবং লাল পতাকা টানানো হয়েছে।

[৭] এদিকে, সাতক্ষীরায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়