শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উদ্বোধন হলো বিশ্বের প্রথম সোনার পাতে মোড়ানো হোটেলের দরজা

জেরিন আহমেদ: [২] হোটেলের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম এমনকী বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনা দিয়েই তৈরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হোটেলে কোনো অতিথি যদি কফি খেতে চান তবে তাকে কফি পরিবেশন করা হবে সোনার কাপেই।

[৩] এমনই সব চমকসহ সবার জন্য নিজের দরজা খুলে দিয়েছে বিশ্বের প্রথম সোনার পাতে মোড়ানো পাঁচতারকা হোটেল ‘ডলস হ্যানয় গোল্ডেন লেক’। খবর দ্য সানের।

[৪] ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বিশ্বের সর্বপ্রথম সোনার প্লেটে নির্মিত হোটেলটি তৈরি করতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। হোটেলের ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা।

[৫] ২০০৯ সাল থেকে এই হোটেলের কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যে, চলতি বছরের শেষ দিকেই পুরোপুরি নির্মিত হয়ে যাবে তাক লাগানো এই হোটেল। ৪০০টি রুম ও ২৫ তলা বিশিষ্ট এ হোটেলটি আমেরিকান সংস্থা উইনধাম হোটেল গ্রুপ পরিচালনা করবে।

[৬] হোটেলটির ভেতরে এবং বাইরে ৫০০০ বর্গমিটারের সেরামিক টাইলস বসানো রয়েছে। এই ধরনের টাইলস নির্মিত হয় সম্পূর্ণ সোনা দিয়েই।

[৭] হোটেলের ঘরগুলো সোনায় মোড়া, বাথরুম থেকে পুল সবই সোনার প্লেটে তৈরি। কাপ থেকে শুরু করে খাবার-দাবারও এই হোটেলে সোনার পাত্রেই পরিবেশন করা হয়। সোনায় তৈরি করা হয়েছে হোটেলের যাবতীয় সব আসবাবপত্রই। সূত্র: আল জাজিরা, নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়