শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে সড়ক নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ সোহাগ, মির্জাগঞ্জ প্রতিনিধি : [২] পাকার পরিবর্তে রাস্তার উপরে গজিয়েছে ঘাস। তবুও শেষ হয়নি নির্মাণ কাজ। নির্মাণ কাজে ধীর গতি চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। নির্মাণের ২ বছরের ও বেশি সময় পেরেল এখন সম্পূর্ণ হয়নি কাজ।

[৩] পটুয়াখালীর মির্জাগঞ্জে মহাসড়ক সংলগ্ন পশ্চিম সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ইসমাইল মেম্বার বাড়ি পর্যন্ত ২ কিঃমিঃ রাস্তার এ করুন অবস্থা।

[৪] উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানাযায়, ২০১৮ সালে ২৯ আগস্ট ১কোটি ৫০লক্ষ ৬০টাকা ব্যয়ে রাস্তাটির দরপত্র আহ্বান করা হলে পটুয়াখালীর মেসার্স বশির উদ্দিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ বশির উদ্দিন কাজটি পান। ২০১৮ সালে ১ লা সেপ্টেম্বর কার্যাদেশ দেয়া হয়। কাজ শুরুর কিছু দিন যেতে না যেতেই ৯০ লক্ষ ৪৮ হাজার টাকা বিল উত্তোলন করে কাজ বন্ধ করে দেয়। এরপর ২ বছর পেরিয়ে গেলো ও কাজ শেষ করেনি ঠিকাদার।

[৫] সরেজমিনে গিয়ে জানা যায়, রাস্তাটি পূর্বে ইট সলিং ছিল। এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তাটির পেইজ ঢালাই কাজ শুরু হয়। আর তখন থেকে শুরু হয় এলাকাবাসীর ভোগান্তি। আগের রাস্তা ভেঙ্গে নতুন রাস্তার কাজ শুরু করে ঠিকাদার। কিছু দিন কাজ করার পরে কাজ বন্ধ করে দেয়। তার পর দীর্ঘ ২ বছরের ও বেশি সময় অতিবাহিত হলেও আর কাজ করে নি ঠিকাদার প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট অফিস ও রয়েছে নিরব। রাস্তাটি এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গাড়ি তো দূরের কথা পায়ে হেটে চলাই দায়। তাই বাধ্য হয়ে এলাকাবাসী কয়েক কিলোমিটার পথ ঘুরে চলাচল করছে। রাস্তাটি বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর এবড়ো - থেবড়ো হয়ে গেছে পুরো রাস্তা। ফলে ওই এলাকার পথচারী সহ শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তির আর শেষ নেই।

[৬] স্থানীয়রা জানান, আগে তবুও ইট ছিলো। আর যা হোক হাটা গেছে কিন্তু এখন পায় হেটে চলাচলের কোন উপায় নেই। কাজ শুরু করে কিছু দিন পর হঠাৎই কাজ বন্ধ করে দেয়। এখন রাস্তা ভাঙা, গর্ত ও পানি কাদায় একাকার। চলাচলের কোন উপায় নেই। অতি শিঘ্রীই রাস্তাটি নির্মাণ কাজ শেষ করার দাবী জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়