শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী নির্যাতন কিংবা অপরাধ বৃদ্ধিই প্রমাণ করে, অপরাধীদের দমনে সরকার তৎপর নয় : খুশি কবির

শাহীন খন্দকার : [২] এই মানবাধিকারকর্মী বলেন, যারা নারী নির্যাতনকারী তারা মানুষ নয়, ক্রিমিনাল।

[৩] শুধু বাংলাদেশে নয়, পুরো বিশে^ই রয়েছে এ ধরনের ক্রিমিনালদের অবস্থান। অপরাধীদের অবস্থান পুলিশের জানা থাকলেও আইনের আওতায় কেন আনতে পারছে না? অপরাধীরা কীভাবে পালিয়ে যাওয়ার সুযোগ পায়?

[৪] পুলিশ কেন ধরতে পারছে না? রাষ্ট্র ও জনগণ চায় ধর্ষকামী মানসিকতার পরিবর্তন। কিন্তু পুলিশ নির্বাক! কেন? মানুষ জানতে চায়।

[৫] কোভিড-১৯ মহামারিতে স্বাস্থ্যবিধি অনুস্মরণ করে একজন থেকে অপরের দূরত্ব বজায়ে চলার কথা, সেখানে একজন নারী ধর্ষিত হয় কীভাবে?

[৬] কোভিড-১৯ কালে পুলিশ, সাংবাদিক, ডাক্তার সবাই ঝুঁকির মধ্যে আছেন। পুলিশ যদি শক্ত অবস্থানে থেকে আসামিদের আইনের আওতায় নিয়ে আসতো, তাহলে দিনে গড়ে ৩ জন নারী ধর্ষিত হতো না। ১০ জনের অধিক নির্যাতনের শিকার হতো না বলেও মনে করেন এই মানবাধিকারকর্মী। খুশি কবীর বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ফেসবুকে কে কী লিখছে, তা নিয়ে তৎপর হলেও প্রকাশ্যে দিবালোকে অপরাধ করেও অপরাধী পার পেয়ে যাচ্ছে, কিন্তু তাদের উল্লেখ করার মতো তৎপরতা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়