শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিয়মের অভিযোগে আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট : [২] অনিয়ম ও বিভিন্ন অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকালে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ এবং অনেকেই ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানির কথা মৌখিকভাবে পুলিশ সুপারকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন পুলিশ সুপার। তিন সদস্য তদন্ত কমিটির প্রধান হলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন।

[৩] জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার বিকালে ওসিকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম মালিককে ওসির দায়িত্ব বুঝে দেয়া হয়।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির বলেন, পুলিশ সদস্যদের কোনো অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানিসহ বিভিন্ন অভিযোগে আক্কেলপুর থানা ওসি আবু ওবায়েদকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ