শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ?

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনায় আর থাকতে চান না মেসি

স্পোর্টস ডেস্ক: [২] স্প্যানিশ রেডিও কাদেনা সার জানিয়েছে, ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এই মৌসুমে চুক্তি বাড়ানোর কথা ছিল। তবে মেসি সেটা বাড়াতে রাজি হননি। চুক্তি বাড়ানো নিয়ে আলোচনাটা মেসি বাতিল করে দিয়েছেন বলে জানিয়েছে এই রেডিও।

[৩] তবে ইএসপিএন বলছে, বর্তমান বার্সা বোর্ডের সঙ্গে মেসির বেশ ভালোই সময় কাটছে। ক্লাবের বিভিন্ন নীতি নিয়ে সন্তুষ্ট নন মেসি, বর্তমান কোচ সেতিয়েনকে নিয়েও প্রশ্ন আছে তার। তবে মেসি বেশি খেপেছিলেন এরনেস্তো ভালভের্দের বিদায়ে তার হাত আছে, এরকম একটা কথা চাউর হয়ে যাওয়ায়। দলবদলে বোর্ডের ভূমিকা ও সিদ্ধান্ত নিয়েও হতাশায় ভুগছিলেন মেসি।

[৪] ২০১৭ সালে বার্সার সঙ্গে চার বছরের চুক্তি করেছিলেন মেসি, যেটির পর এখন তার বেতন বছরে ২৬ মিলিয়ন পাউন্ড। চুক্তি বাড়ানো নিয়ে মেসি বা বার্সেলোনা, কেউই অবশ্য প্রকাশ্যে কিছু বলেনি।

[৫] তবে গত কয়েক দিনে ক্লাবের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছেন মেসি। ভালভের্দের বিদায়ে খেলোয়াড়দের পরোক্ষভাবে অভিযুক্ত করার পর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের জবাব দিয়েছেন প্রকাশ্যে। করোনা ভাইরাসের সময় খেলোয়াড়দের বেতন কমানো নিয়েও সমালোচনা করেছেন বোর্ডের। ক্যারিয়ারের বেশির ভাগ সময় এসব নিয়ে চুপ থাকলেও এখন মেসি অনেক বেশি সরব হয়েছেন।

[৬] সেই ১৩ বছর বয়সে বার্সার লা মাসিয়া একাডেমিতে যোগ দেওয়ার পর থেকে পুরো ক্যারিয়ার এখানেই কাটিয়েছেন। কদিন আগেই ৩৩ পূর্ণ করেছেন মেসি, ছুঁয়েছেন ৭০০ গোলের মাইলফলকও। ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। - ইএসপিএন/ স্প্যানিশ রেডিও কাদেনা

  • সর্বশেষ