শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরকীয়া সম্পর্ক থেকে নিজেকে দাম্পত্য জীবনে ফেরাতে যা করবেন

জেরিন আহমেদ: [২] জীবনসঙ্গীর সঙ্গে খারাপ গেলেও তালে ঠকানোর অপরাধে গ্লানি ভর করে মনে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। অনেক সময় বেশি জড়িয়ে গিয়ে পারিবারিক সহিংসতা কিংবা অপরাধও ঘটিয়ে ফেলে।

[৩] তবে শুরুতে চেষ্টা করলেই দাম্পত্য জীবনে ফিরে আসতে পারবেন আপনি। নিজের জীবনেও অশান্তি সৃষ্টি হবে না। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে কিছু পরা পরামর্শ জেনে নিই। নিউজ ২৪, বিডি জার্নাল, টাইমস অব ইন্ডিয়া

১. জেনে রাখুন কোনও সম্পর্কই পরিপূর্ণ হয় না। দুইজন মানুষের মধ্যে কিছু সমস্যা, মনোমালিন্য থাকবেই। ছোটখাটো এই সব সমস্যা থেকেই অনেক সময় অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে মানুষ। জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণটা আগে খুঁজে বের করুন। কেন আপনি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সেই কারণটাই আপনাকে খুঁজে বের করতে হবে। এরপর সেটার সমাধানের প্রতি মনোযোগী হতে হবে।

২. জীবনের এই কঠিন সময়ে আপনার গোপন সম্পর্কের কথা কি জীবনসঙ্গীকে বলা উচিত? এই বিষয়ে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আপনার বিবাহিত সম্পর্ককে টিকিয়ে রাখতে চান, তাহলে সব কথা এখনই খুলে বলবেন কিনা, তা ভালো করে ভেবে নিন। অবশ্যই সম্পর্কে সত্‍ থাকা জরুরি। এখন আপনার জীবনসঙ্গী অন্য কারও কাছ থেকে সত্যিটা জানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সত্যিই যদি পরকীয়া থেকে বের হয়ে আসতে চান, এ ক্ষেত্রে জীবনসঙ্গীর সহায়তাই আপনার বেশি দরকার হবে।

৩. বিয়ে বহির্ভূত সম্পর্ক একবার যখন ভাঙবেন বলে ঠিক করেছেন, তখন যতই কষ্ট হোক, সেই সম্পর্কে আর ফিরে যাবেন না। মানসিকভাবে শক্ত থাকতে হবে। তাকে সব কথা খুলে বলে সব রকম যোগাযোগ বন্ধ করে দিন। যোগাযোগ চলতে থাকলে কোনও দিন এই সম্পর্ক থেকে বেরোতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়