শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ দিন বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু

সিলেট প্রতিনিধি: [২] শুক্রবার (৩ জুলাই) ভোর ৬টা থেকে মেরামতের জন্য সেতুটি বন্ধ রাখে সড়ক ও জনপথ (সওজ) সিলেট।

[৩] আগামী ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে। এসময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে সওজ কর্তৃপক্ষ।

[৪] সড়ক ও জনপদ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু মেরামত কাজ করার জন্য শুক্রবার ভোর থেকে বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

[৫] এ বিষয়ে রিতেশ বড়ুয়া বলেন, শুক্রবার ভোর থেকে সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাবের মেরামত কাজ শুরু হয়েছে। মেরামত কাজ চলাকালে সেতু দু’টির উপর দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ থাকবে। বৃষ্টিপাত না হলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়