শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোখের চিকিৎসার জন্য লন্ডন গেছেন অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক : [২] কোভিড মহামারীর মধ্যে সংসদে বাজেট পাশের পরদিনই লন্ডনে গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট অধিবেশনের আগেই অর্থমন্ত্রীর চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল।

[৩] বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার তিনি লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

[৪] অর্থমন্ত্রীর একান্ত সচিব মো. ফেরদৌস আলম বলেন, অর্থমন্ত্রী যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি ছিলেন তখন লন্ডনে ফ্রি চিকিৎসা সেবা পেতেন। এরপর থেকে তিনি লন্ডনের ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।

[৫] এবারও তিনি সেই চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য গেলেন। তিনি মূলত ফলোআপ চিকিৎসা নিতে গেছেন। তার চোখের সমস্যা ছাড়াও শারীরিক অন্যান্য সমস্যার চিকিৎসা করাবেন। ২০ জুলাইয়ের দিকে অর্থমন্ত্রী দেশে ফিরতে পারেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়