শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের তিনটি এয়ারলাইন্স শারীরিক দূরত্ব মানছে না

সিরাজুল ইসলাম : [২] কোম্পানিগুলো হলো- আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স।

[৩] এ সপ্তাহ থেকেই সিট খালি রাখা বন্ধ করবে আমেরিকান এয়ারলাইন্স। গত সপ্তাহে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে। জবাবে কোম্পানিটি বলছে, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য কমপক্ষে ছয় ফুট দূরে থাকতে হবে। উড়োজাহাজের সিটে সেটা সম্ভব হয় না। তবে অন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হবে। শিকাগো ট্রিবিউন

[৪] ডেল্টা এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স আগস্ট থেকে সিট খালি রাখা বন্ধ করবে। এতে বেশি সংখ্যক মানুষ ভ্রমণের সুযোগ পাবে। যাত্রীদের খরচ কমবে। আয় বাড়বে কোম্পানিগুলোর। সিএনএন

[৫] ভ্রমণ গবেষক হেনরি হার্টেভেল্ট বলেন, কোস্পানিগুলো পুরোপুরি ব্যবসার দিকে এগুচ্ছে। একই সঙ্গে তারা যাত্রীদের স্বাস্থ্য ও কর্মীদের স্বার্থের বিষয়টিও মাথায় রাখছে। তবে পুরোপুরি যাত্রী বহনে ঝুঁকি দেখছেন তিনি। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় জোর দেন তিনি।

[৬] আরেক গবেষক ব্রেট স্নিডার বলেন, মাঝের সিটটি বিক্রি করলে যাত্রীরা বেশি কথা বলবেন। এতে নভেল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে। শিকাগো ট্রিবিউন

[৭] ইউনাইটেড এয়ারলাইন্স আগস্টে ২৫ হাজার ফ্লাইট চালাবে। জুলাইয়ে ৬৭ শতাংশ ফ্লাইট তারা কমিয়েছিলো। দ্য ডেনভার চ্যানেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়