শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ বোনাস বাতিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক কর্মচারিদের ২ ঘণ্টা কর্মবিরতি

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া : [২] ঈদের একটি বোনাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে ২ ঘণ্টার কর্মবিরতি করেছে শ্রমিকরা।

[৩] বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা থেকে বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডের সদর দপ্তরের সামনে শ্রমিক
কর্মচারীরা এ অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করে। শ্রমিক কর্মচারীরা দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

[৪] শ্রমিক নেতৃবৃন্দ জানান, প্রায় ৩৫ বছর যাবত দ্বিপাক্ষিক চুক্তিক মাধ্যমে এ বোনাস পেয়ে আসছে। সম্প্রতি কোম্পানীর বোর্ড সভায় উৎসব বোনাসের একটি কর্তন করা ও দীর্ঘদিন ধরে চালু থাকা কোম্পানী কর্তৃক শ্রমিক কর্মচারীদের আয়কর বহন না করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আগামী ৪ দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান তারা। অন্যথায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীন আরো ৫টি গ্যাস ফিল্ডেও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।

[৫] এসময় বাংলাদেশ গ্যাস ফিল্ড এম্পয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ শাহ্ আলম, সাধারণ সম্পাদক মোঃ মুর্শেদুল আলমসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়