শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড প্রতিরোধে ডিএমপির পিওএম বিভাগের যোগ ব্যায়াম অনুশীলন

ইসমাঈল ইমু : [২] করোনা ভাইরাস সংক্রমন থেকে জনগনকে রক্ষা করতে আইজিপি ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও দুই লাখের বেশি সদস্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

[৩] এই যুদ্ধে জয়লাভ করতে হলে সম্মুখযোদ্ধা হিসেবে ইতোমধ্যে দেশ-বিদেশে সুনাম অর্জনকারী পুলিশ সদস্যদের শারীরিক শক্তি বৃদ্ধি ও মানসিক প্রফুল্লতা আনতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যোগব্যায়াম অনুশীলন চালু করেছে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগ।

[৪] ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার টুটুল চক্রবর্তীর একান্ত প্রয়াসে ‌এভারগ্রীন ইয়োগা এন্ড আয়ুর্বেদ এর প্রশিক্ষকদের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

[৫] গত ১৬ জুন বিকালে যুগ্ম-পুলিশ কমিশনার (পিওএম) মো. ইমাম হোসেন আনুষ্ঠানিকভাবে এই যোগব্যায়াম অনুশীলন উদ্বোধন করেন। সপ্তাহে ৩দিন করে প্রতিদিন ২টি করে সেশন অনুষ্ঠিত হয়। প্রতি ব্যাচে ৩০০ করে প্রশিক্ষণার্থী থাকছে। প্রতি ব্যাচে মোট ৬টি সেশনের মাধ্যমে পর্যায়ক্রমে ৬ হাজার ফোর্সকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়