শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেথি শাক ভেবে রান্না করে খেয়েছেন গাঁজার তরকারি, অসুস্থ ৬

আর্ন্তজাতিক ডেস্ক: [২] মেথি শাক মনে করে গাঁজা রান্না করে খেয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কনৌজের মিয়াগঞ্জ জেলার একটি পরিবার। গাঁজার তরকারি খাওয়ার পর সেই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। এরপর গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

[৩] পুলিশ সূত্রে খবর, গত শনিবার নিতীশ নামে এক ব্যক্তিকে মেথি শাক বলে বিক্রি করেন স্থানীয় এক সবজি বিক্রেতা। কেনার সময় সেটি মেথি না গাঁজা, তা বুঝতে পারেননি নিতীশ। তিনি বাড়ি ফিরে বৌদি পিঙ্কির হাতে প্যাকেটটি তুলে দেন। বিকেল চারটে নাগাদ সেই গাঁজার তরকারি রান্না করেন পিঙ্কি। এরপর বিকেল পাঁচটা নাগাদ পরিবারের ৬ জন সদস্য সেটি খান। কিছুক্ষণ পরেই তাদের শরীর খারাপ লাগতে থাকে। তারা প্রতিবেশীদের খবর দেন। তবে চিকিৎসক আসার আগেই তারা অজ্ঞান হয়ে যান।

[৪] পুলিশ সদস্যরা এই ঘটনার তদন্ত শুরু করার পর একটি কড়াইয়ে ‘গাঁজার সবজি’ দেখতে পান। এছাড়া প্যাকেটে রান্না না করা গাঁজাও খুঁজে পান তদন্তকারীরা। তারা ওই সবজি বিক্রেতাকে আটক করেন। জেরার মুখে তিনি জানান, মজার ছলেই মেথির বদলে গাঁজা গাছ দেন। কিন্তু তদন্তকারীরা এই জবাবে সন্তুষ্ট হননি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

  • সর্বশেষ