শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে প্রতিনিয়ত অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে ভারত: পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বুধবার এক বক্তব্যে বলেছেন, ভারত প্রতিনিয়ত পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। শুধু তাই নয়, আফগানিস্তানের শান্তি প্রচেষ্টাতেও প্রভাব সৃষ্টি করছে দেশটি। তিনি জানান, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিকে ভারতের বিষয়টি অবহিত করেছি। ডেইলি পাকিস্তান

[৩] মেহমুদ কোরেশি বলেন, পাকিস্তান স্টক একচেঞ্জে হামলায় সন্ত্রাসীরা মানুষদের জিম্মি রাখতে চেয়েছিল কিন্তু পুলিশ হামলাটি ব্যর্থ করে দিয়েছে। কোরেশি বলেন, ভারত অভ্যন্তরীণ অরাজকতা থেকে দৃষ্টি ফেরাতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে। হাম নিউজ উর্দু

[৪] অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর রিপোর্ট সম্বন্ধে কোরেশি বলেন, ভারত বিশ্বের দৃষ্টি হটাতে সন্ত্রাসবাদী ঘটনা প্রকাশ করে। অধিকৃত কাশ্মীরের প্রতি বিশ্বের নজর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারত পুলওয়ামায় নতুন নাটক সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়