শিরোনাম
◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে গৃহবধূ ‘ইমা’ হত্যা মামলায় নতুন মোড়

মামুন-অর-রশিদ: [২] বরিশালের হিজলায় গৃহবধূ ইমা’র মৃত্যুর পূর্বে অগ্নিদ্বগ্ধের ঘটনার বিবরণ দিয়ে ৮ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পাওয়া গেছে।

[৩] ভিডিওতে ইমা বলেছেন, তিনি রান্না ঘরে কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার শরীরে আগুন লেগেছে। প্রথমে ওড়নায়, পরে শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে তার স্বামীর আর্তচিৎকারের কথাও বলেন। স্বামীর সাথে তার মধুর সম্পর্কের কথাও বলেন ইমা। ইমার বাবা তার স্বামীকে ফাঁসাতে পারেন এমন ইঙ্গিতও দিয়েছেন ইমা নিজেই।

[৪] খোজ নিয়ে জানা যায়, গত ১১ জুন ইসরাত জাহান ইমা তার স্বামী মহসিন রেজা এর বাড়িতে অগ্নিদ্বগ্ধ হন। পরে ১৮ জুন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৫] ইমার স্বামীর পারিবারিক সূত্র জানায়, গৃহবধূ ইমার মামা আরিফ এর ইটের ভাটা ‘বিবিসি ব্রিকস’ এ ব্যবসার জন্য ১৩ লাখ টাকা বিনিয়োগ করেছে মহসিন রেজা। এ টাকা আত্মসাত করতেই এখন এই মামলা দেওয়া হয়েছে। কেননা, ঢাকা হাসপাতালে ইমা মৃত্যুর পরে ইমার বাবা সফিকুল ইসলাম মাসুম ঢাকা শাহবাগ থানায় একটি লিখিত আবেদন দাখিল করেন।

[৬] ঐ আবেদনে ইমার বাবা বলেন, তার মেয়ে দুর্ঘটনা বশত অগ্নিকান্ডে মারা গিয়াছে, কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই। এর কিছুদিন পরে ইমার বাবা বাদী হয়ে হিজলা থানায় ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়