শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গিবাদ দমন সফলতা অর্জন করেছি : র‌্যাব ডিজি

মহসীন কবির : [২]  ‘হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার চার বছর পালনে’ বুধবার (০১ জুলাই) সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে ফুল দিয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন র‌্যাবের ডিজি। বাংলা ও জাগোনিউজ

[৩] জঙ্গি সংগঠনগুলোর সক্ষমতা কেমন? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্ব জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি জঙ্গিবিরোধী কার্যক্রম সফলতা সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং এই সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশা করছি।’

[৪] র‌্যাব ডিজি বলেন, ‘হলি আর্টিজান হামলার ঘটনার আগ থেকেই র‌্যাব দেশের জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমরা দুই হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। হলি আর্টিজান হামলার ঘটনার পর আমরা অভিযান চালিয়ে এক হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বর্তমান পরিস্থিতিতেও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সদস্যদের গ্রেফতার করছে র‌্যাব।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়