শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক পরতে বলায় প্রতিবন্ধী মহিলাকে মারধর করলেন সিনিয়র সহকর্মী (ভিডিও)

ইয়াসিন আরাফাত : [২] গত শনিবার এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার একটি হোটেলে। এক সিনিয়র কর্মীকে মাস্ক পরতে বলায় আক্রান্ত হলেন বিশেষভাবে সক্ষম ওই মহিলা। তাকে লোহার রড দিয়ে মারেন ওই ব্যক্তি। হোটেলের সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। ভাস্কর নামের ওই অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। কোলকাতা-২৪

[৩] সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। ৩১ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে কী ভয়ানক ভাবে এক মহিলাকে মারছেন এক অফিসার সহকর্মী। ঘটনার ভিডিয়ো দেখে শিউড়ে উঠছেন নেটপাড়ার বাসিন্দারা। এমন নৃশংভাবে কাউকে অফিসের মধ্যে মারা এবং এক বিশেষ ভাবে সক্ষম মহিলাকে এই ভাবে মারার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।

[৪] জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ পর্যটন বিভাগের অন্তর্গত ওই হোটেলের ডেপুটি ম্যানেজারকে মাস্ক পরতে বলেন ওই চুক্তিভিত্তিক মহিলা কর্মী। এরপরেই তার দিকে তেড়ে যান অভিযুক্ত। তিনি ওই মহিলার চুলের মুঠি ধরে মারতে থাকেন। এক ব্যক্তি ওই মহিলাকে সাহায্য করার জন্য ছুটে যান। তাকেও ধাক্কা মেরে সরিয়ে দেন অভিযুক্ত। এরপর তিনি লোহার রড নিয়ে ওই মহিলাকে মারতে থাকেন। শেষে অন্য এক ব্যক্তি গিয়ে তার হাত থেকে লোহার রড কেড়ে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়