শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আমতলীতে হেরোইনসহ তিন মাদককারবারী গ্রেপ্তার

জিয়া উদ্দিন : [২]চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইসসহ চিহ্নিত তিন মাদক কারবারী মো.আরিফ সিকদার (২৫), মো. সাখাওয়াত হোসেন (২১) ও মো. জুয়েল সিকদারকে (২১) গ্রেফতার করেছে। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

[৩] থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সারে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মো. শাহ আলমের নির্দেশনায় এসআই সোহলে রানা ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের উস্সিতলায় অভিযান চালিয়ে উপজেলা কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের চিহ্নিত মাদক কারবারী চাঁন মিয়ার পুত্র আরিফ সিকদার, খাকদান রাজ্জাক হাওলাদারের পুত্র সাখাওয়াত ও একই গ্রামের মো.ইউছুফ হাওলাদারের পুত্র জুয়েল সিকদারকে হেরোইন বেচাকেনার সময় আটক করে।

[৪] এসময় তাদের শরীর তল্লাশি করে ১ গ্রাম হেরোইন উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাষাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ