শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বন্ধু ওয়ার্নার, ভারতে টিকটক নেই, কীভাবে যোগাযোগ রাখবে?’

স্পোর্টস ডেস্ক : [২] দুই দেশের সীমান্তে উত্তেজনার জের ধরে ভারতে এখন চীন বিরোধী মনোভাব চরমে। এর অংশ হিসেবে টিকটকসহ চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে নরেন্দ্র মোদির সরকার। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক প্রসঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে খোঁচা দিলেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

[৩] লকডাউনে ভারতীয় ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে একাধিক ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার। হিন্দি হোক বা দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে বাঁ হাতি এই তারকা ব্যাটসম্যান তো বটেই তার ছোট্ট মেয়েকেও দেখা গিয়েছে কোমর দোলাতে।- দেশরূপান্তর

[৪] ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর পরই ওয়ার্নারকে খোঁচা দিয়ে টুইট করলেন অশ্বিন। চীনের অ্যাপগুলোর নিষিদ্ধের খবর শেয়ার করে তারকা স্পিনার লিখেছেন- “অপ্পো আনোয়ার। সুপারস্টার রজনীকান্তের সুপারহিট সিনেমা ‘বাশা’র একটি জনপ্রিয় সংলাপ এটি। যার অর্থ ‘এখন কি করবেন!’

[৫] উল্লেখ্য, গত ১৫ জুন লাদাখে সীমান্তে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়ার চীন বিরোধিতা ভারতে তীব্র পর্যায়ে পৌঁছেছে। চীনের পণ্য বর্জনেরও ডাক দিয়েছে ভারতের অনেক নাগরিক সমাজ। - ইন্ডিয়ান এক্সপ্রেস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়