শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে সংকটকালীন সময়ে ডাঃ দোলনের চিকিৎসা সেবা অব্যাহত

আফজাল হোসেনঃ [২] গাজীপুর জেলার শিল্পায়নে ঘনবসতি হিসেবে পরিচিত শ্রীপুর উপজেলা। প্রায় ৮ লাখ মানুষ অধ্যুষিত এই উপজেলায় ৫০ শয্যার সরকারী হাসপাতাল থাকলেও জনবল পাওয়া যায়নি দীর্ঘদিনেও। কোভিড-১৯ এই সংকটকালীন মুহুর্তে সীমিত জনবল দিয়ে চিকিৎসা ব্যবস্থা অব্যাহত থাকলেও তা পর্যাপ্ত নয়।

[৩] এছাড়াও কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তবে এই সংকটে একজন মানুষ মানবিকতার পরিচয় দিয়ে শ্রীপুর বাসীর পাশে দাঁড়িয়েছেন। তিনি মানবিক চিকিৎসক এএসএম ফাতেহ আকরাম দোলন। তিনি একাই কোভিড-১৯ রোগীদের ব্যবস্থাপনার পাশাপাশি বর্হিবিভাগে প্রতিদিন প্রায় ২শতাধিক রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন।

[৪] তার পরিচয় তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক। গত মার্চ হতে তিনি একনাগারে রাত দিন সমান করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন রোগীদের। হাসপাতালে অন্যান্য চিকিৎসকরা কোভিড-১৯ পর কাজে ফাঁকি দিলেও ভোর থেকে গভীর রাত হাসপাতালে সব ধরনের রোগী কাছে পাচ্ছেন এই চিকিৎসককে। এছাড়াও কোভিড রোগীদের চিকিৎসা, ফলোআপ,আইসোলেশন ও কর্মরত স্বাস্থ্য কর্মীদের খোঁজ খবর রাখার মাধ্যমেই দিন কেটে যাচ্ছে তার। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়