শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমিত পরিসরে চলবে অফিস-আদালত, প্রধানমন্ত্রীর সম্মতি পেলে বাড়তে পারে বিধি-নিষেধের সময়সূচী

তাপসী রাবেয়া: [২] সীমিত পরিসরেই রাষ্ট্রের সামগ্রিক কার্যক্রম চলবে। ঈদুল আজহার ছুটি ৩ আগস্ট পর্যন্ত। প্রশাসনের উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। তাদের মতে সংক্রমণ বাড়ার কারেণে ব্যাপক পরিসরে এখনই সব কিছু চালু করবে না সরকার। তবে নির্দেশনায় আসবে কয়েকটি পরিবর্তণ।

[৩] সীমিত পরিসরে সবকিছু পরিচালনার মেয়াদ শেষ হয়েছে সোমবার ১৫ জুন। তাই নতুন নির্দেশনা ঘোষণা করবে সরকার।

[৪] সাধারণ ছুটি শেষে জুন মাসব্যাপী যেভাবে সীমিত পরিসরে অফিস, গণপরিবহন ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়েছে, একইভাবে আগামী ৩ আগস্ট পর্যন্ত সব কিছু চলার সিদ্ধান্ত আসতে পারে। তবে ঈদের ছুটিতে জরুরি পরিষেবার বাইরে সবকিছু বন্ধ থাকবে।তবে সিদ্ধান্ত নির্ভর করছে প্রধামন্ত্রীর সম্মতির উপর। এসংক্রান্ত প্রস্তাবনা জনপ্রশাসন থেকে প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো হয়েছে। তাঁর সায় পেলে সোমবারই প্রজ্ঞাপন জারি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়