শিরোনাম
◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড়

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকেলে প্রকাশ হতে পারে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল

জেরিন আহমেদ: [২] অবশেষে শেষ হতে যাচ্ছে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলের জন্য অপেক্ষমানদের প্রতীক্ষা। পরীক্ষাটির ফল প্রকাশের সকল কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সে লক্ষ্যে আজ ৩০ জুন, মঙ্গলবার বিকালে পিএসসি সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে।

[৩] সেখানে অনুমোদনের পরই চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে বলে নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন।

[৪] মঙ্গলবার সকালে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আজ ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার চেষ্টা চলছে। এ জন্য বিকাল ৩টায় পিএসসি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সভায় চেয়ারম্যান স্যারের সভাপতিত্বে পিএসসির সদস্যরা এ সভায় উপস্থিত থাকবেন।’

[৫] সভায় ৩৮তম বিসিএসের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তাব তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রস্তাব অনুমোদন হলে বিকালের মধ্যে এ ফল প্রকাশ করা হবে।’

[৬] প্রার্থীরা তাদের ফল পিএসএসির ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন বলেও জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা। সূত্র: বাংলা নিউজ , সিময় টিভি

  • সর্বশেষ