শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে এক নারীর ভুলে একই পরিবারের ২১ জন করোনা আক্রান্ত

ইসমাঈল আযহার: [২] সৌদি আরবের রিয়াদে একই পরিবারের ২১ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ওই পরিবারের এক নারী সদস্যের অসতর্ক চলাফেরার কারণে এ ঘটনা ঘটেছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই পরিবারের একজন নারী সামাজিক দূরত্ব না মানায় পরিবারের অন্যান্য সদস্যরা আক্রান্ত হয়েছেন। সৌদি প্রেস এজেন্সি, ডেইলি পাকিস্তান

[৩] সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনে যারা করোনা পরীক্ষা করেছেন তাদের মধ্যে একটি পরিবারে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরিবারের এক নারীর সামান্য ভুলের কারণে অন্যান্য সদস্যদের মধ্যে ভাইরাসটি  দ্রুত ছড়িয়ে পড়ে। এখন তাদের বড় মাসুল দিতে হচ্ছে।

[৪] মন্ত্রণালয় আরও জানিয়েছে, এর আগে অন্য একটি শহরের একই পরিবারে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছিলো। এমনকি ভাইরাসটির কারণে তাদের বৃদ্ধ বাবা মারা যান। মন্ত্রণালয় বলছে, সামাজিক দূরত্বসহ অন্যান্য সতর্কতা না মেনে আমরা শুধু নিজেদের ক্ষতি করছি না, বরং পরিবারের অন্যান্য সদস্যদেরও ক্ষতি করছি। বিশেষ করে পরিবারের বয়স্কদের হুমকির মুখে ফেলছি।

  • সর্বশেষ