শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক ওয়াদুদ : চীনপন্থী বামদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান থাকলেও এ বিষয়ে দেশে আলোচনা হয় না

মুশফিক ওয়াদুদ : আমেরিকান সাংবাদিক লরেন্স লিফশুলজ তার বই ‘বাংলাদেশ : দ্য আনফিনিশড রেভ্যুলিউশন’ এ দাবি করেছেন যে, বাংলাদেশে চীনপন্থী কমিউনিস্টরা শুধু যে স্বাধীনতার বিরোধিতাই করেছিলেন তা নয়, অনেক ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছিলেন। লিফশুলজ দাবি করছেন যে পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল আশিক হোসাইন তাকে বলেছেন যে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির নেতা মোহাম্মদ তোয়াহা তার সাথে আলোচনা করেছিলেন মুক্তি বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার (পৃষ্ঠা ২২)। আরেকজন চীনপন্থী বাম নিউএজের সাবেক সম্পাদক, প্রয়াত সাংবাদিক এনায়েতউল্লাহ খান সম্পর্কে লিফশুলজ লিখছেন, তিনি তোহার ঘনিষ্ট ছিলেন এবং জুলফিকার আলী ভুট্টোর ঘনিষ্ঠ সহযোগি ছিলেন। এনায়েতউল্লাহ খান কে ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক বাংলাদেশ টাইমসের সম্পাদক পদে বসিয়েছিলেন (পৃষ্ঠা ১২৯)। চীনপন্থী বামদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান থাকলেও এই বিষয়টি নিয়ে দেশে আলোচনা হয় না। দেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাসের এই অংশটি জানেন না। মুক্তিযুদ্ধবিরোধী বলতেই ইসলামিস্টরা এমন একটি ন্যারেটিভ দেশে প্রতিষ্ঠিত। এমনকি গণজাগরণ মঞ্চেও চীনপন্থী বামদের একটি অংশের সরব অবস্থান ছিল। আমি মনে করি এখানে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মিডিয়ায় বুদ্ধিভিত্তিক অংশে বামদের শক্ত অবস্থান থাকার কারণে ইতিহাসের এই অংশ টি ব্লাক আউট করা সম্ভব হয়েছে। ইসলামিস্টরা সেইটা পারেনি।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়