শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষায় আপনাকে সুস্থ রাখবে ডাবের পানি!

অনলাইন ডেস্ক : গরমকে সঙ্গে নিয়েই এবছর বর্ষা হাজির। তাই মেঘ সরলেই যেমন রোদের তাপ তেমনি যখনতখন ঝাঁপিয়ে পড়া বৃষ্টিতে ভিজে নানা অসুখে ভুগছেন ছোট-বড় সবাই। এমন খামখেয়ালি মৌশুমে ঘনঘন যাতে আপনাকে বিছানায় শুয়ে পড়তে না হয় তার সহজ উপায় হল ডাবের পানি। যা একই সঙ্গে পুষ্টিগুণে ও মিনারেলসে ভরপুর। ফলে, সারাবছর না হলেও অন্তত এই ঋতুতে সুস্থ থাকতে আপন করে নিন ডাবের পানিকে। শরীরের থেকে ফ্রি-র্যাডিক্যাল, বিষাক্ত দ্রব্য তো কমবেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। অ্যান্টিঅক্সিডেন্ট জমা হবে শরীরে। ফলে, বর্ষার সমস্ত রোগবালাই বলবে পালাই পালাই।

ডাবের পানি যে শুধু শরীরে ইলেকট্রোলাইটের অভাবপূরণ করে তাই-ই নয়, একই সঙ্গে ত্বক, হৃদরোগের সমস্যা কমাতেও সাহায্য করে এটি। পাশাপাশি, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বর্ষার যাবতীয় রোগের মোকাবিল করতে সাহায্য করে ডাবের জল।
ডাবের পানিতে আনারস আর লেবুর রস মিশলে তা যেমন সুস্বাদু তেমনি উপকারি। আনারস, পাতিলেবুতে প্রচুর ভিটামিন সি আছে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়াতে চাইলে এই দুই ফলকে ডায়েটে রাখতেই হবে। শরীরের ফ্রি-র্যাডিক্যাল দূরতে করতে এগুলো খুবই সাহায্য করে। এর সঙ্গে ডাবের জল মেশা মানে পুষ্টিগুণ আরও বেড়ে যাওয়া।

নিজেই বানিয়ে নিন সুস্বাদু ডাবের পানি:
যা যা লাগবে:
ডাবের পানি - ১ গ্লাস
পাতিলেবু - ১ টুকরো
আনারসের টুকরো - ১ কাপ

যেভাবে বানাবেন: প্রথমে আনারস ব্ল্যান্ডারে দিয়ে স্মুদি বানিয়ে নিন। একটি গ্লাসে সেটি ঢেলে তাতে ডাবের পানি মেশান। আরেকবার ব্ল্যান্ড করে লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন। রোজ একগ্লাস করে এই সরবত খেতে পারলে বর্ষার রোগ-বালাই আপনার ধারেকাছে ঘেঁষতে পারবে না।

  • সর্বশেষ