শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোলায়মানির মেয়ে জেইনাবকে বিয়ে করল নাসারাল্লাহর ভাতিজা রিজা

রাশিদ রিয়াজ : [২] ইরানের আল-কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলায়মানির মেয়ে জেইনাব সোলায়মানির বিয়ে হল হিজবুল্লাহ নেতা নাসারাল্লাহর চাচাতো ভাইয়ের ছেলে রিজা সাফি আল-দিন’র সঙ্গে। জেরুজালেম পোস্ট

[৩] জেইনাবের বয়স ২৮ বছর। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ইরানের আল-কুদস কমান্ডার কাসেম সোলায়মানির আত্মীয়। রিজার পিতা হাশিম সাফি আল-দিন হিজবুল্লাহর নির্বাহি পরিষদের প্রধান। ধারণা করা হয় নাসারাল্লাহর পদে ভবিষ্যতে তিনিই দায়িত্ব বুঝে নেবেন।

[৪] জেইনাব ও রিজার বিয়েকে লেবাননের হিজবুল্লাহ ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক বলে মনে করা হচ্ছে।

[৫] জেইনাব তার বাবা কাসেম সোলায়মানিকে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে হত্যার জন্যে হিজবুল্লাহ নেতা নাসারাল্লাহ, ইয়েমেনের হুতি নেতা আব্দালমালেক হুতি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে প্রতিশোধের আহবান জানিয়েছিলেন। সোলায়মানির জানাযায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর উপস্থিতিতে জেইনাব প্রথম নারী যিনি বক্তব্য রাখেন।

[৬] লেবানন ভ্রমণের সময় জেইনাব হিজবুল্লাহ নারী শাখা আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া টুইটে জেইনাব হিজবুল্লাহ নেতা নাসারাল্লাহর সঙ্গে বৈঠকের ভিডিও আপলোড করে বলেন যুক্তরাষ্ট্র ও ইহুদিদের মাকড়সার বাসা ভেঙ্গে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়