শিরোনাম
◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার ◈ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: সংসদে জিএম সিরাজ ◈ বাংলাদেশের ভেতরে স্থলমাইন পুঁতছে কারা? সীমান্তবাসীর আতঙ্ক বাড়ছে ◈ মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায় ◈ আয়ের চেয়ে ৩২ গুণ বেশি খরচ বিটিভির ◈ ‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি  ◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব সেরা তিন ধনীর তালিকা থেকে বাদ পড়লেন জুকারবার্গ

দেবদুলাল মুন্না:[২] খবর ব্লুমবার্গের । ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গের স্থান দখল করেছেন ফরাসী ধনকুবের বার্নাড আরনোল্ট। জেফ বেজোস, বিল গেটস আগের স্থানেই রয়েছেন।

[৩] হঠাৎ করে জুকারবার্গ তৃতীয় স্থান হারানোর কারণ শীর্ষস্থানীয় করপোরেশনগুলো ফেসবুক থেকে বিজ্ঞাপন বয়কটের ঘোষণা। ফেসবুকে বিজ্ঞাপন কমে যাওয়ায় প্রায় সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফেসবুক। এ তথ্য তাদের অফিসিয়েল ওয়েবপেজে গতকাল জানানো হয়েছে।

[৪] ব্লুমবার্গ জানায়, শীর্ষস্থানীয় বিপণন করপোরেশন ইউনিলিভার ফেসবুকে বিজ্ঞাপণ বয়কটের ঘোষণা দেওয়ার পর শেয়ার বাজারে ৮.৩ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে ফেসবুকের। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স জানাচ্ছে, শেয়ারবাজারে ওই দরপতনের কারণে মার্ক জুকারবার্গ ব্যক্তিগতভাবে ৮২.৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হন

[৫]ফরাসী ধনকুবের বার্নাড আরনোল্ড ১৯৮৪ সালে ফ্রান্সের ক্রিশ্চান ডিওরের বিখ্যাত টেক্সটাইল সংস্থা কিনে নিয়ে ব্যবসা শুরু করেন । এর বছর চারেক পর এই সংস্থার শেয়ার বিক্রি করে বিখ্যাত প্রসাধনী সংস্থা এলভিএমএইচের মালিকানা কেনেন। আর সেখান থেকেই তার ব্যবসায়িক উত্থান। গতবছর ব্লুমবার্গের ইনডেক্স অনুযায়ী কিছুদিনের জন্য বিল গেটসকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছিলেন। পরে আবার বিল গেটস নিজ স্থানে চলে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়