শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ছাত্রলীগের সহ-সম্পাদককে মারধর করায় ২ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দের হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করার ঘটনায় একই সংগঠনের দুই সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

[৩] সোমবার সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ জানান, রোববার (২৮ জুন) রাতে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের দু’জন সাংগঠনিক সম্পাদক শিহাব আহম্মেদ জিহাদ ও আল আমিনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।

[৪] এর আগে শুক্রবার (২৬ জুন) বিকেলে সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে জেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে আসার পথে ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করা হয়। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতার বড় ভাই রুবেল বাদী হয়ে ছাত্রলীগের ৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বহিষ্কৃতরা ওই মামলার প্রধান আসামি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়