শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে মারা গেলেন প্রতিরক্ষা সচিব

মহসীন কবির : [২] কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। ডিবিসি টিভি ও বিডিনিউজ ২৪

[৩] মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক জানান, কোভিডে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন আবদুল্লাহ আল মোহসীন। সোমবার সকাল সাড়ে ৯টায় সেখানেই তার মৃত্যু হয়।

[৪] আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই।

[৫] গত ২৯ মে করোনা পজিটিভ নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন প্রতিরক্ষা সচিব মোহসীন। এরপর ৬ জুন ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয় তাকে। ১৮ জুন থেকে লাইফ সার্পোটে রাখা হয়।

[৬]  আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১ জানুয়ারি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডার সদস্য হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়