শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গ্ল্যাক্সোস্মিথক্লাইনের শেয়ার ইউনিলিভার কেনায় ডিএসইতে ২,৫৪৩ কোটি টাকার লেনদেন

মো. আখতারুজ্জামান : [২]সাড়ে ৯ বছরের মধ্যে যা।  [৩] এতে করে রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেনে ৯ বছর ৬ মাস ২২ দিনের মধ্যে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর আগে ডিএসইতে ২০১০ সালের ৬ ডিসেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল।

[৪] জানা গেছে, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের মূল কোম্পানি যুক্তরাজ্যের সেটফার্স্ট লিমিটেড শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের হাতে থাকা ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিভি কিনি নিবে। কোম্পানিটির শেয়ার রোববার ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় হয়েছে।

[৫] এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৪.২২ পয়েন্টে।

[৬] এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির, দর কমেছে ১২টির এবং ২৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

[৭] অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৪.০১ পয়েন্টে। সিএসইতে ১৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ৯টির আর ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়