শিরোনাম
◈ ঢাকা ভূরাজনীতির স্পর্শকাতর ইস্যুতে চীনের পক্ষ নিলো ◈ মাঠ পর্যা‌য়ে পু‌লিশ সদস‌্যদের ক্ষোভ: রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে ১০৯ জন পা‌চ্ছেন পু‌লিশ পদক ◈ গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের ◈ ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান ◈ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঘুষের মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ◈ বিজয়ের দল টিভিকের ১০৭ বিধায়কের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি ◈ সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র ◈ বগুড়া সিটি করপোরেশনসহ দেশে যুক্ত হলো ৫ নতুন উপজেলা ◈ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছে বৃষ্টির মরদেহ, পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পা খোঁজতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

হ্যাপি আক্তার : [২] প্রথম দেখায় সত্যি বোঝার উপায় নেই। দেখে প্রায় সবাই একমত হবে যে এগুলো আঙুল। কিন্তু সেটা কোনো প্রাণীর কি না তা কেউই নিশ্চিত হতে পারছে না।

[৩] সেই মজা ছড়িয়ে দিতেই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নানাদা একটি ছবি শেয়ার করেছিলেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে। ছবিটিতে দেখা যাচ্ছে, গাছের গুঁড়ি পড়ে রয়েছে। তার নীচ থেকে বেরিয়ে রয়েছে মানুষের পায়ের আকৃতির মতো একটা কিছু। যার পাঁচটা আঙুল রয়েছে ও রয়েছে নখ আকৃতির বস্তু।

[৪] তবে সেটা যে মানুষের পা নয়, তা দেখেই বোঝা যাচ্ছে। ছবিটা দেখে এক নেটিজেন বলেন, ওটা গেরিলার পা। পরের জন অবশ্য বলেন কোনও রাজনীতিকের? যার গ্যাংগ্রীণ হয়েছে। আরেক ট্যুইটার ব্যবহারকারীর সরস জবাব ছিল এমন একজনের পা, যার তখনই পেডিকিওর বা পায়ের যত্ন নেয়া দরকার।

[৫] ওই পা কার, সেই খোঁজে চলে আসে ইয়েতির নাম পর্যন্ত। একজন ট্যুইটার ব্যবহারকারী বলেন, এই পা নিশ্চই ইয়েতির। কেউ কেউ বলেন ছবিটি ফটোশপ করা হয়েছে।

[৬] এরপরেই আসল তথ্য সামনে আনেন ওই ফরেস্ট অফিসার। তিনি বলেন কোনও অনুমানই সঠিক হয়নি। এটি মানুষ বা কোনও পশুর পা নয়। এটি একধরণের ছত্রাক। যার নাম জাইলারিয়া পলিমরফা। চলতি ভাষায় একে বলা হয় মৃত মানুষের পা বা ডেড ম্যানস ফিঙ্গার। সূত্র : কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়