শিরোনাম
◈ ঋণ-কর-জ্বালানি সংকটে পোশাক খাত, প্রধানমন্ত্রীর কাছে সহায়তা দাবি উদ্যোক্তাদের ◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যালিফোর্নিয়ায় ওয়ালমার্টে গুলি, নিহত ২ আহত ৪

রাশিদ রিয়াজ : [২] রেডব্লাফে ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে স্থানীয় সময় বিকেল ৩টায় আচমকা গুলি শুরু করলে বেশকয়েকজন আহত হয়। রেড ব্লাফ সিটি ম্যানেজার রিক ক্রাবট্রি ফোনে সিএনএনকে জানান, একটি গাড়ি দ্রুতবেগে ওই ডিস্ট্রিবিউশন সেন্টারে এসে থামার পর অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে।

[৩] গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয় তবে ওই হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে কি না তা জানা যায়নি। তবে হামলাকারী গুলি চালাতে সিদ্ধহস্ত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েয়েছে।

[৪] সেন্ট এলিজাবেথ কম্যুনিটি হাসপাতালে এ গুলির ঘটনায় আতহ ৬ জনকে ভর্তি করার পর দুই জন মারা যায়।

[৫] তেহামা কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র ইভেট্টি বরডেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ওই এলাকায় তল্লাশী করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়