শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুনাফালোভী হাসপাতাল-ক্লিনিকসমূহের লাইসেন্স বাতিল করে মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে: খালেকুজ্জামান

সমীরণ রায়: [২] বাসদ সাধারণ সম্পাদক আরও বলেন, করোনার এই দুর্যোগের সময়ে বেসরকারি কিছু হাসপাতাল জনগণের চিকিৎসা দেয়ায় নিষ্ক্রিয় থেকে গণবিরোধী আচরণ করে আসছে। এখন আবার চিকিৎসার নামে অস্বাভাবিক বিল করে জনগণের গলাকাটা ও পকেট কাটার মহাউৎসব চালাচ্ছে।

[৩] তিনি বলেন, ডাকাতি ও গণবিরোধী অমানবিক আচরণ বন্ধে এই হাসপাতাল-ক্লিনিকগুলো অধিগ্রহণ করে বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করুন। এদের অন্যতম আনোয়ার খান মডার্ন হাসপাতাল, যার মালিক ‘ভোট ডাকাতির সংসদের’ একজন এমপি ও বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক। করোনা চিকিৎসার নামে এই হাসপাতালে রোগীদের গলা কাটা হচ্ছে।

[৪] খালেকুজ্জামান বলেন, ইউনাইটেড হাসপাতালে ৫ জন করোনা আক্রান্ত রোগী কর্তৃপক্ষের অবহেলায় পুড়ে মারা গেল। মালিবাগে প্রশান্তি নামের এক ক্লিনিকে রোগীকে আইসিইউতে না রেখেই আইসিইউ’র বিলসহ এক লাখ ৬০ হাজার টাকা বিল করেছে এবং টাকার জন্য রোগীর লাশ বেডের সঙ্গে বেঁধে রাখার ছবিও পত্রিকায় প্রকাশিত হয়েছে।

[৫] তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে ঐ সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের গলা কাটা, জনগণের পকেট কাটার এবং অমানবিক আচরণের বিরুদ্ধে কোন ব্যবস্থা আজও পর্যন্ত নেওয়া হয়নি।

[৫] শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়