শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানযাত্রীদের ব্যাগ জীবাণুমুক্ত করতে যন্ত্র বসাবে পশ্চিমবঙ্গ

বাশার নূরু: [২] কলকাতা বিমানবন্দরে ঢোকার মুখে এবং সেখান থেকে বেরোনোর আগে এখন হাতে ধরা যন্ত্র দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করা হচ্ছে যাত্রীদের মালপত্র। কিন্তু অনেক যাত্রী অভিযোগ করছেন, জীবাণুমুক্ত করার সেই তরল তাদের গায়ে পড়লে চর্মরোগ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সমস্যার সমাধানে তাই মালপত্র জীবাণুমুক্ত করতে যন্ত্র বসানোর তোড়জোড় শুরু করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দিল্লি, মুম্বাই এবং হায়দরাবাদ বিমানবন্দরে পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে এই কাজ।

[৩] কলকাতা বিমানবন্দরের কর্মকর্তা কৌশিক ভট্টাচার্য বলেন, হাত দিয়ে স্প্র্রে করে যাত্রীদের মালপত্র জীবাণুমুক্ত করার বদলে যন্ত্র এনে অতিবেগুনি রশ্মির মাধ্যমে ওই কাজ করার কথা ভাবা হচ্ছে।

[৪] কেরালার একটি বিমানবন্দরে ডিআরডিও নিজে যন্ত্র বসিয়ে যাত্রীদের মালপত্র জীবাণুমুক্ত করার কাজ করাচ্ছে। নিজেদের নকশায় তারা ওই যন্ত্র তৈরি করিয়েছে একটি নতুন সংস্থাকে দিয়ে।

[৫] কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, এমন যন্ত্র এখানে বসলে যাত্রীরা টার্মিনালে ঢোকার মুখে তাদের মালপত্র অনেকটা এক্স-রে মেশিনের মতো ওই যন্ত্রের ভিতরে দিয়ে দেবেন। তাতে জীবাণুমুক্ত হয়ে যাবে মালপত্র। যাত্রীর দেহেও তার আঁচ পড়বে না। সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়