শিরোনাম
◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা ◈ ২০২৭ সালের জুনে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্প, উপকৃত হবে ২০ লাখ মানুষ ◈ দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে ২০ লাখ পাঠ্যবই সংশোধনের উদ্যোগ, বাড়ছে ব্যয়ের শঙ্কা ◈ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপানি কনসোর্টিয়ামের ৪ শর্তে আটকে চুক্তি! ◈ এসবিআই ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার নথি চুরির দাবি হ্যাকারদের, গ্রাহকদের তথ্য ফাঁসের শঙ্কা ◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ বছর পেরিয়ে মহিলা জানলেন আসলে তিনি “পুরুষ”

আবদুল হাকিম : [২] দেখতে-শুনতে, আচারে-ব্যবহারে, শারীরিক গঠনে পুরোপুরি একজন নারী হিসাবেই ৩০ টি বসন্ত পার করে ফেলেছিলেন বীরভূমের বাসিন্দা। গোল বাঁধলো হঠাৎ করে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায়। এই লকডাউনের মধ্যেই অনেক হ্যাপা সামলে মহিলাকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু ক্যান্সার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা যা জানালেন তাতে চক্ষু চড়কগাছ মহিলার। চিকিৎসকরা জানালেন, টেস্টিকুলার ক্যান্সারে ভুগছেন তিনি। অর্থাৎ তিনি জিনগতভাবে আসলে পুরুষ। সূত্র : এনডিটিভি

[৩] পুরুষদের যৌনাঙ্গের ক্যান্সারেরই একটি প্রকার হল টেস্টিকুলার ক্যান্সার। চিকিৎসকরা জানাচ্ছেন এই ধরণের ক্যান্সার (Woman with Testicular Cancer) শারীরিক গঠনের কারণেই কোনও মহিলার হওয়া সম্ভব নয়। ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ড. অনুপম দত্ত এবং সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ড. সৌমেন দাস মহিলার শরীরের যাবতীয় পরীক্ষার পর জানতে পারেন, আসলে জন্ম থেকেই 'অ্যান্ড্রোজেন সেনসিটিভিটি সিন্ড্রোম' (Androgen Insensitivity Syndrome) নামে একটি বিরল রোগের শিকার তিনি।

[৪] প্রতি ২২ হাজার মানুষর মধ্যে ১ জনের শরীরে এমন রোগ থাকে। এর ফলে একটি শিশু জেনেটিকালি পুরুষ হিসাবেই জন্ম নেয় কিন্তু তার মধ্যে একজন মহিলার সমস্ত শারীরিক বৈশিষ্ট্য থাকে।

[৫] ৯ বছর আগে ওই মহিলার বিয়ে হয়। চিকিৎসকদের কথায়, তাঁর সঙ্গে কথা বললে বা তাঁকে দেখলে কারোও মনেই এই সন্দেহ জাগার কথা নয় যে তিনি জেনেটিক্যালি পুরুষ। সংবাদসংস্থা পিটিআইকে ড. অনুপম দত্ত বলেন, "ওনাকে দেখলে বা ওনার কণ্ঠস্বর শুনলে আপনার কোনওভাবেই মনে হবে না যে উনি জেনেটিক্যালি পুরুষ। স্তন থেকে শুরু করে জননেন্দ্রিয়, একজন নারীর মতো সব কিছুই রয়েছে তাঁর শরীরে। কিন্তু জন্মের সময় থেকেই তাঁর জরায়ু এবং ডিম্বাশয় কোনওটাই ছিল না। এমনকী জীবনে কখনও ঋতুস্রাবও হয়নি তাঁর।" বর্তমানে ওই ব্যক্তির শরীরে কেমোথেরাপি চলছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

[৬] কিন্তু যিনি এতদিন মহিলা হিসাবে নিজেকে জেনে এসেছেন, হঠাৎ করে তাঁর শরীরে পুরুষত্বের প্রমাণ মেলায় কতটা স্বাভাবিক থাকতে পারবেন তিনি ও তাঁর পরিবার, এসম্পর্কে চিকিৎসকদের প্রশ্ন করা হলে তাঁরা জানান, "হ্যাঁ, একজন মহিলা হিসেবেই বড় হয়েছেন তিনি। প্রায় এক দশক ধরে বিবাহিত জীবনও কাটিয়েছেন তিনি। তাই আমরা এখন তাকে ও তার স্বামীকে পরামর্শ দিয়েছি, যে ভাবে এতগুলো বছর তারা দাম্পত্য জীবন কাটিয়ে এসেছেন, ঠিক সেই ভাবেই বাকি জীবনটা যেন কাটান তারা।"

[৭] জানা গেছে, ওই দম্পতি গত কয়েকবছর ধরে বেশ কয়েকবার গর্ভধারণের চেষ্টা করলেও সফল হচ্ছিলেন না। তবে বর্তমানে জানা গেল তার আসল কারণ। সম্ভবত এই রোগটি জিনগত, একথাও বলেন চিকিৎসক অনুপম দত্ত। "তার দুই মাসিরও এই একই ধরনের রোগ ছিল। অর্থাৎ তারাও অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি রোগাক্রান্ত ছিলেন। সম্ভবত এই রোগটি জিনগতই। এর থেকে বেশি আমরা বিরল এই রোগটির ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানতে পারিনি", জানান চিকিৎসক। সম্পাদক : রায়হান রাজীব

  • সর্বশেষ