শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে যাত্রীবাহী নৌকা ডুবে ২ জনের মৃত্যু

দিরাই প্রতিনিধি: [২] দিরাইয়ে নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দিরাই থেকে ধল যাওয়ার পথে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি উজান ধল গ্রামের পাশ্বর্বর্তী কালনী নদীতে একটি যাত্রীবাহী নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়, এসময় আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি ও ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

[৩] দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল জানান, ঘটনাস্থল থেকে ২ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এখনও তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছেন কি না তা খুঁজে দেখা হচ্ছে।

  • সর্বশেষ