শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেসরকারি বাস পথে নামাতে নতুন উদ্যোগ মমতার

মিনহাজুল আবেদীন : [২] শুক্রবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেসরকারি বাসপিছু ১৫ হাজার রুপি দেবে রাজ্য সরকার। এবং তা দেওয়া হবে তিন মাস। এরজন্য রাজ্য সরকারের ব্যয় হবে ২৭ কোটি রুপি। তবে তার বদলে বেসরকারি বাস মালিকরা এখনই বাস ভাড়া বাড়াতে পারবেন না। বাংলানিউজ

[৩] তিনি বলেন, বাসে শারীরিক দূরত্ব বজায় রেখে যাত্রী নিতে হবে।

[৪] নবান্নে প্রেস ব্রিফিংয়ে মমতা বলেন, কলকাতার পথে বর্তমানে বেসরকারি বাস চলছে আড়াই হাজার। আগামী ১ জুলাই থেকে মোট ৬ হাজার বেসরকারি বাস নামবে।

[৫] তিনি বলেন, তবে ভাড়া বাড়ানো যাবে না। তিনি বলেন, বাস মালিকদের অসুবিধা বুঝতে পারছি। কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে। সেজন্য ১ জুলাই থেকে ৬ হাজার বেসরকারি বাসপিছু, তিনমাস ১৫ হাজার রুপি করে দেওয়া হবে।

[৬] মেট্রোরেল চালু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা মেট্রোর সঙ্গে কথা চলছে। যত আসন, তত সংখ্যক টিকিট যদি বিক্রি করতে পারে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে পারে তাহলে ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে মেট্রো চালু করা হবে। কলকাতা ২৪

[৭] এছাড়া কোভিড-১৯ এর জন্য লকডাউনে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে। প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়