শিরোনাম
◈ ৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের ◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসামের কৃষকদের সেচের পানি আটকানোর খবর ভিত্তিহীন বলেছে ভুটান

বাশার নূরু: [২] ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে ইচ্ছাকৃতভাবে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি ভুল বোঝাবুঝি। খবর-এনডিটিভি।

[৩] শুক্রবার ভুটানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতে বলা হয়েছে, ২৪ জুন ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে আসামের কৃষকদের সেচের পানি আমরা আটকেছি। এতে সমস্যায় পড়েছেন বাকসা ও উদালগুড়ির কৃষকরা। এটা অত্যন্ত ভয়াবহ অভিযোগ। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করতে চায় এই ধরনের সংবাদ ভিত্তিহীন। ভুটানের পানি বন্ধ করার মতো কোনো কারণ নেই।

[৪] বৃহস্পতিবার রাতে আসামের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণা টুইট করে বলেন, এই প্রতিবেদন সঠিক নয়। প্রাকৃতিক কারণে পানি বন্ধ হয়েছে।

[৫] ভুটানের প্রকাশ করা ওই বিবৃতিতে আরও বলা হয়, কয়েক দশক ধরে বাকসা ও উদালগুরি আমাদের পানি পেয়ে সমৃদ্ধ। আগামী দিনেও সেই পানি পাবে। এই করোনা সঙ্কটের মুহূর্তেও সেই পানি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়