শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] শুক্রবার সকালে উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

[৩] নিহত শিশুরা হচ্ছেন আওলাদে রাসুল (সঃ) সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে আরিয়া (৬) ও সাইয়্যেদ ফয়সালের ছেলে ফাইয়াজ হোসেন (৭)। এ দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
দুপুরে নিহতের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

[৪] পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি। তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খুজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশু ভেসে উঠতে দেখে স্থানীয়রা।

[৫] পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়