শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহবধূকে বিবস্ত্র করে ছবি তুলে চাঁদা দাবি, চার যুবক গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযুক্ত ওই চারজনকে গ্রপ্তার করে। অভিযুক্তদের কাছে থেকে আপত্তিকর ওই ভিভিও জব্দ করেছে পুলিশ।

[৩] ওই নারী ও তার স্বামী ঝিনাইদহ শহরে একটি বাসায় ভাড়া থাকেন। স্বামী পেশায় ইলেকট্রিক মেকানিক। গত ১৮ জুন সন্ধ্যার দিকে তার ইলেকট্রিক কাজের সহকারী এক কিশোরকে দিয়ে বাসায় বাজার পাঠান। ওই সহকারী বাসায় গিয়ে দরজা নক করলে ওই নারী দরজা খুলে দেন। তখন এলাকার বখাটে ও মাদকসেবী সানি মুন্সি (২৩), শাওন (২৪), মারুফ বিল্লাহ (২৫) ও সোহান (২৫) অতর্কিতে ওই বাসার ভেতরে ঠুকে পড়ে।

[৪] এ সময় ওই নারীর মেয়ে পাশের কক্ষে ছিল। অভিযুক্তরা মেয়েকে পাশের কক্ষে আটকে রেখে ওই নারী ও ওই কিশোরকে নানা ধরনের ভয়ভীতি দেখান। এরপর ওই চার যুবক সহকারী কিশোরের পোশাক খুলে ভিকটিমের পাশে বসিয়ে ছবি তোলেন। এরপর আরও ‘আপত্তিকর কাজ’ করতে বললে তাতে রাজী না হওয়ায় ওই কিশোরকে মারধর করেন তারা।

[৫] পরে ওই যুবকেরা ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তাতেও ব্যর্থ হয়ে জোর করে তাকে বিবস্ত্র করে ছবি তোলে ও ভিডিও করে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়