শিরোনাম
◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের পাশে থাকতে পররাষ্ট্রমন্ত্রীর আহবান

মিনহাজুল আবেদীন : [২] এ সময়ে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসী শ্রমিকদের দুর্দশা লাঘবে সচেষ্ট থাকার জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনপ্রধানদের প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আহ্বান জানিয়েছেন। সারাবাংলা

[৩] বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ৯টি দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন।

[৪] তিনি বলেন, এই সময়ে কোনো শ্রমিক যেন না খেয়ে থাকে, সে ব্যাপারে গুরুত্ব দিতে হবে।

[৫] ড. এ কে আবদুল মোমেন বলেন, কৃষি উৎপাদন, মৎস্য চাষসহ সব ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

[৬] তিনি আরও বলেন, বিভিন্ন দেশে কৃষিকাজে বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে। সামনের দিনগুলোতে আরো সফলতা বয়ে আনবে।

[৭] পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যেন হঠাৎ চাকুরিচ্যুত না হয় এবং চাকুরিচ্যুত হলে যেন ছয়মাসের বেতন ও অন্যান্য ভাতা পায় সে বিষয়ে সংশ্লিষ্ট দেশের সাথে রাষ্ট্রদূতদের যোগাযোগ অব্যাহত রাখুন।’ কোয়ারেনটাইন সুবিধা নিশ্চিত করে প্রবাসীদের কেউ দেশে ফিরতে চাইলে তাদের ধাপে ধাপে দেশে ফেরত আনা হবে।

[৮] কাতার, কুয়েত, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন, ওমান, ইরাক এবং জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা এ ভিডিও কনফারেন্সে অংশ নেন। এ সময় ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও সংযুক্ত ছিলেন।

  • সর্বশেষ